বছর শেষে ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেল কোন কোন ফোনের দামে ছাড় থাকছে?

5th December 2023 6:24 pm Country News
বছর শেষে ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেল কোন কোন ফোনের দামে ছাড় থাকছে?


গত মাসে অর্থাত্‍ নভেম্বরেই শেষ হয়েছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। এবার ডিসেম্বর নতুন সেল শুরু করেছে এই ই-কমার্স সংস্থা। ফ্লিপকার্ট বোনানজা সেল (Flipkart Mobile Bonanza Sale) চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এই সেলেও একগুচ্ছ ফোনে (Smartphone Offers) থাকছে ছাড়।একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বোনানজা সেলে কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে।পোকো এক্স৫ প্রো।   ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ২২,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে এই ফোন কেনা যাবে ১৮,৯৯৯ টাকায়। অর্থাত্‍ ফ্ল্যাট ৪০০০ টাকা ছাড় রয়েছে। এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। সাধারণত এই প্রসেসর ৩০ থেকে ৪০ হাজার টাকা রেঞ্জের ফোনে দেখা যায়। তবে ফ্লিপকার্টের সেলের দৌলতে এই চিপসেট পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকার কম দামের ফোনে।    নাথিং ফোন (২)     ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। লঞ্চের সময় দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। অর্থাত্‍ ফ্ল্যাট ৫০০০ টাকা ছাড় রয়েছে। এছাড়াও কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে আরও ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে নাথিং ফোন (২)- এর দাম আরও কমবে।    স্যামসাং গ্যালাক্সি এম১৪।   ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা ধার্য হয়েছে। নাথিং ফোন (২)- এর ব্যাঙ্কের অফার স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। ১৫ হাজার টাকার কমে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোন, যা ভারতের অন্যতম বিখ্যাত বাজেট সেগমেন্টের মডেল। মোটোরোলা এজ ৪০।        ৩০ হাজার টাকার কমে এটি অন্যতম বিখ্যাত ৫জি ফোন। ক্রেতারা ফ্লিপকার্টের সেলে এই ফোন কিনতে পারবেন ২৬,৯৯৯ টাকায়। এর আসল দাম ২৯,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সবদিক থেকে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে চাইলে মোটোরোলা এজ ৪০ ফোন কিনতে পারেন। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাত্‍ জলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই ফোনে রয়েছে একটি প্রিমিয়াম লেদার ফিনিশ ব্যাঙ্ক প্যানেল। 

 


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।