নার্সদের প্রশিক্ষণ দেবে দুর্গাপুর স্টিল প্লান্ট কী ভাবে আবেদন করবেন?

2nd December 2023 2:39 pm Country News
নার্সদের প্রশিক্ষণ দেবে দুর্গাপুর স্টিল প্লান্ট কী ভাবে আবেদন করবেন?


নার্সদের প্রশিক্ষণ দেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের ‘প্রফিশিয়েন্সি ট্রেনিং ফর নার্সেস’ (পিটিএন) শীর্ষক কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য ৫৭ জন যোগ্য নার্সকে বেছে নেওয়া হবে। আইসিইউ/এনআইসিইউ/বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস, পিডিয়াট্রিক্স, ক্যাজ়ুয়ালটি, অর্থোপেডিকস, চেস্ট-সহ একাধিক বিভাগের নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মোট ১৮ মাসের এই প্রশিক্ষণটি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং (বিএসসি) সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরা নিতে পারবেন। এ ছাড়াও, জেনারেল নার্সারি অ্যান্ড মিডওয়াইফেরিতে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তবে, তাঁদের নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। প্রতি দিন ৮ ঘন্টা করে প্রশিক্ষণের জন্য উপস্থিত থাকতে হবে।

প্রশিক্ষণ চলাকালীন, ১০,০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। ১৮ থেকে ৩০ বছরের নার্সরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য আগ্রহীদের আবেদন করতে হবে। তবে, তাঁরা সরাসরি ইন্টারভিউের জন্যেও আসতে পারেন। নার্সদের অনলাইনে আবেদন করতে হবে। ইমেল মারফত, আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র জমা দিতে হবে।

৯ ডিসেম্বর পর্যন্ত ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে। ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের জন্য দুর্গাপুরের ডিআইভি স্কুলে বেলা ১০টার আগে সমস্ত নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। এই প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে আরও তথ্য জেনে নিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।