ED-র তদন্তের জের ফের 22টি অ্যাপ ব্যান করল মোদী সরকার লিস্টে আছে Mahadev Book Online অ্যাপও

6th November 2023 8:04 pm Country News
ED-র তদন্তের জের ফের 22টি অ্যাপ ব্যান করল মোদী সরকার লিস্টে আছে Mahadev Book Online অ্যাপও


তিন বছর আগে ভারত-চীন সীমান্ত উত্তেজনার সময় থেকে ভারত সরকার মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। এক্ষেত্রে শুধু প্রতিবেশী দেশ চীনের সাথে সম্পর্কযুক্ত অ্যাপ নয়, তার পাশাপাশি বহু দেশীয় অ্যাপও সরকারের নজরে এসেছে যেগুলির বিরূদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।যেমন গতকাল অর্থাত্‍ রবিবার আবারও ২২টি অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার - ব্যান হওয়া অ্যাপের তালিকায় আছে Mahadev Book Online-এর মতো নামও। জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ED)-র পর হালফিলে এই সমস্ত অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, অভিযোগ এগুলি বেআইনি বেটিং কার্যকলাপে জড়িত ছিল। ইতিমধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।ব্যান Mahadev Book Online অ্যাপ, শুরু বিতর্ক!আসলে ছত্তিশগড়ে মহাদেব অনলাইন বুক অ্যাপের বিরুদ্ধে বহুদিন ধরেই তদন্ত করছে ইডি। আর এখন অভিযোগ প্রমাণিত হওয়ায় সেটিকে অন্যান্য অ্যাপের সাথে ব্যান করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন যে, ছত্তিশগড় রাজ্য সরকার চাইলে এই অ্যাপগুলি নিজেই নিষিদ্ধ করতে পারত, কারণ তাদের আইটি আইনের ধারা ৬৯এ (69A)-এর অধীনে ওয়েবসাইট/অ্যাপ বন্ধ করার ক্ষমতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, যেখানে এই অ্যাপগুলির বিরুদ্ধে গত ১.৫ বছর ধরে তদন্ত চলছে। সবমিলিয়ে এইসব মন্তব্যের জেরেই মহাদেব অ্যাপ ব্যান নিয়ে বিতর্ক শুরু হয়েছে।Mahadev Book Online অ্যাপ কী?যারা জানেন না তাদের বলি, মহাদেব অনলাইন বুক একটি অনলাইন বেটিং অ্যাপ, যেটি ছত্তিশগড়ের সৌরভ চন্দ্রশেখর এবং রিভ উত্‍পল মিলে লঞ্চ করেছিলেন। অ্যাপটি ২০১৭ সালে চালু হয়েছিল, তবে কোভিড মহামারী চলাকালীন এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা তদন্তে দেখতে পেয়েছে যে, মহাদেব অ্যাপটি জুজু, ক্রিকেট এবং ব্যাডমিন্টন, টেনিস, ফুটবলের মতো অনেকগুলি লাইভ গেমের জন্য বাজি অফার করে যা একেবারেই আইনসম্মত নয়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।