প্রথমবার ব্যালন ডিঅর জিতলেন স্প্যানিশ তারকা বোনমাতি

2nd November 2023 1:09 pm Country News
প্রথমবার ব্যালন ডিঅর জিতলেন স্প্যানিশ তারকা বোনমাতি


বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের তারকা আইতানা বোনমাতি নারী বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন। ক্যারিয়ারে এ প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের মর্যাদা পেলেন বোনমাতি।সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম।এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্পেনকে শিরোপা উপহার দেবার স্বীকৃতি হিসেবে বোনমাতি ব্যালন ডি'অর জয় করেছেন। গত বছর তারই জাতীয় দলের আরেক সতীর্থ অ্যালেক্সিয়া পুটেলাস এ ট্রফি জয় করেছিলেন।বোনমাতি গত বছর চ্যাম্পিয়নস লিগ জয়ে বার্সেলোনাকেও সহায়তা করেছেন। সম্প্রতি তিনি উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।এদিকে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি'অরের পুরস্কার জিতলেন তিনি।২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি'অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।অন্যদিকে কেপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হলান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।