বড় পরিবর্তন! স্মার্টফোনে সিম কার্ড আর থাকবে না, তাহলে কল করবেন কী ভাবে ?

28th October 2023 7:44 pm Country News
বড় পরিবর্তন! স্মার্টফোনে সিম কার্ড আর থাকবে না, তাহলে কল করবেন কী ভাবে ?


হয়তো আর কিছুদিনের অপেক্ষা। তার পরেই ফোনের মধ্যে আর সিম কার্ড ইন্সটল করতে হবে না। কারণ গুগল (Google) নিয়ে আসতে চলেছে এক নতুন ব্যবস্থা। Android 13 অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হতে পারে সেই বিশেষ প্রযুক্তি। এর মাধ্যমে ফোনে আর সিম কার্ডের প্রয়োজন হবে না।নতুন এই পদ্ধতির নাম হল মাল্টিপল এনাবেল প্রোফাইল (Multiple Enabled Profiles)। Andriod 13-এ ব্যবহার করা হবে বিশেষ এই প্রযুক্তি।Android 13-এর এই নতুন পদ্ধতি মাল্টিপল এনাবেল প্রোফাইলের মাধ্যমে একটি ই-সিমে (e Sim) দু'টি টেলি অপারেটর সংস্থার সংযোগ ব্যবহার করা যাবে। এর ফলে আর একটি সিমের আর দরকার হবে না। রিপোর্ট অনুযায়ী, গুগল ২০২০ সাল থেকেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এতে ফোনের মধ্যে সিমের জন্য নির্দিষ্ট জায়গা কম লাগবে। সেই জায়গা অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলেই আশা।এখন ই-সিমের ক্ষেত্রে একবারে শুধুমাত্র একটি প্রোফাইল সক্রিয় করা যায়। তাই ডুয়াল সিম কার্ডের জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন পড়ে। গুগলের নতুন মাল্টিপল এনাবেল প্রোফাইল সিস্টেমের মাধ্যমে আর দরকার হবে না দ্বিতীয় সিমের। গুগলের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ফোনের জায়গা অনেকটাই বেঁচে যাবে। মনে করা হচ্ছে এর ফলে স্মার্টফোন উত্‍পাদকেরা বড় ব্যটারির ব্যবস্থা করতে পারেন অথবা মেমরি চিপ-এর জন্য ব্যবহার করা হতে পারে অতিরিক্ত স্লট। কিম্বা অন্য কোনও রকম ফিচার।সম্প্রতি পরীক্ষা মূলক ভাবে বেশ কিছু ফোনে চালু করা হয়েছে ই-সিম কার্ড। ফোনে ডুয়াল সিমের জায়গা বাঁচানোর জন্য চালু করা হয়েছে নতুন এই সিম কার্ড। এ বার ধীরে ধীরে অবুলপ্তির পথে ফোনের সিম কার্ড। বর্তমানে ফোনে বিভিন্ন ধরনের ফিচারের ব্যবহার দিতে গিয়ে তার জায়গা ক্রমশ কম হয়ে আসছে। এর ফলে ফোনে কিছুটা জায়গা তৈরি করার জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এক পদ্ধতি। গুগলের এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ এ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।