সত্যিই কি এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA?

28th October 2023 11:11 am Global News
সত্যিই কি এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA?


ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। অ্যাপেলের সঙ্গে এতদিন যুক্ত ছিল উইসট্রন। তারা বিদায় নিতেই টাটা গোষ্ঠীর সামনে খুলে গেল দরজা।

ইলেকট্রনিক ও প্রযুক্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার জানান, আগামী আড়াই বছরের মধ্যেই এই প্রকল্প সম্পন্ন হবে। আর টাটা গোষ্ঠী (TATA Group) যাতে সাফল্যের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত করতে পারে, তার জন্য ভারত সরকার এবং একাধিক সংস্থা তাদের সাহায্য করবে। এদিন X হ্যান্ডেলে চন্দ্রশেখর লেখেন, “ভারতীয় ইলেকট্রনিক্স কোম্পানি যাতে আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করতে পারে, তার জন্য পাশে আছে কেন্দ্র সরকার। ইলেকট্রনিক্সে গোটা বিশ্বের মধ্যে দেশকে শক্তিশালী হিসেবে তুলে ধরাই লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। আর সেই লক্ষ্যে এই প্রকল্প নিঃসন্দেহে বড় পদক্ষেপ।”

উইস্ট্রন কর্প নামের তাইওয়ানের একটি সংস্থা অ্যাপেলের ফোন প্রস্তুত করার দায়িত্বে ছিল। তবে সম্প্রতি টাটা গ্রুপের সঙ্গে চুক্তি হয় তাদের। ১২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে আইফোন তৈরির ভারতের ইউনিটটি ছেড়ে দিতে রাজি হয়ে যায় উইস্ট্রন। আর সেই সুবাদেই কার্যত হাতে চাঁদ পেল টাটা গোষ্ঠী। এবার ভারতে যত আইফোন তৈরি হবে, তার ১০০ শতাংশ স্টেকই টাটার।

 

শোনা যাচ্ছে, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই যাবতীয় কাজ শুরু করে দিয়েছে টাকা। বেঙ্গালুরুতে আইফোন তৈরির কারখানার আরও বিস্তার ঘটানো হবে। পাশাপাশি ইউজারদের দৃষ্টি আকর্ষণের জন্য অদূর ভবিষ্যতে ভারতে অন্তত ১০০টি অ্যাপেল স্টোরও খুলবে টাকা।





Others News

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |


বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় খবর হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া প্রত্যক্ষ সংঘাত। গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর আজ পরিস্থিতি এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এখন শুধুই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা।

১. ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

আজকের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হলো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিমানি-র মৃত্যু। ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। তেহরানের পক্ষ থেকে একে "শহীদত্ব বরণ" হিসেবে অভিহিত করা হয়েছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

২. উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা

আজ ভোরে কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার সময় ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩. ইসরায়েলে পাল্টা আঘাত

ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেল আবিবের নিকটবর্তী রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা অত্যাধুনিক 'ক্লাস্টার ওয়ারহেড' ব্যবহার করে এই পাল্টা হামলা চালিয়েছে।

৪. বৈশ্বিক প্রভাব ও জ্বালানি বাজারে অস্থিরতা

এই যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

  • জ্বালানি সংকট: হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

  • দক্ষিণ এশিয়া: শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ইতোমধ্যেই ৪ দিনের কর্মদিবস ঘোষণা করা হয়েছে। ভারতেও রান্নার গ্যাস (LPG) সরবরাহে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

৫. বিশ্বশক্তির অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্র একাই সক্ষম এবং এ কাজে ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের নজর সরে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি।


দ্রষ্টব্য: পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও আপাতত শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।