৩১ অক্টোবরের পর থেকে ATM থেকে টাকা তোলা বন্ধ!

23rd October 2023 5:53 pm Country News
৩১ অক্টোবরের পর থেকে ATM থেকে টাকা তোলা বন্ধ!


হাতে আছে মাত্র আর কয়েকদিন। এই মাস শেষ হতে আর গুনে গুনে দিন বাকি আছে। ৩১ অক্টোবরের মধ্যে এক বিশেষ কাজ সেরে না ফেললে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। ঠিক কী হতে পারে এর জন্য? আসলে ৩১ অক্টোবরের আগে এক কাজ না করলে আপনার ডেবিট কার্ড আর কাজ করবে না। ওই বিশেষ কাজ না করলে ১ নভেম্বর থেকে আপনি এটিএম থেকে টাকা আর কখনোই তুলতে পারবেন না।তবে এই খবর শুধুমাত্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য। RBI এর নির্দেশ অনুসারে, এখন প্রত্যেক ডেবিট কার্ডধারীর জন্য তার কার্ডের সাথে তার মোবাইল নম্বর লিঙ্ক করে ফেলতেই হবে। যারা এখনও লিঙ্ক করেননি আগামী ৩১ তারিখের পর তাঁরা এটিএম থেকে আর নিজেদের দরকারে টাকা তুলতে পারবেন না। অতএব, অবশ্যই কার্ডের সাথে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর তাড়াতাড়ি লিঙ্ক করে নিন।কী করে ডেবিট কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন জানেন না? এর জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি উপায় বের করেছে যাতে গ্রাহকরা সমস্যায় না পড়েন। প্রথমে আপনি যে কোনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে আবেদনের মাধ্যমে কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর রেজিস্টার করে নিন। আরেকটি অনলাইন পদ্ধতি আছে, যেখানে আপনি ফর্মটি পূরণ করে নিজের জমা দিতে পারেন। আপনাকে প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালে লগ ইন করতে হবে। এর পরে, আপনাকে ডেবিট কার্ড বিকল্পে নিবন্ধিত মোবাইল নম্বরে ক্লিক করে নিতে হবে। এবার ক্লিক করার পরে আপনাকে আপনার সমস্ত তথ্য যেমন নাম, ঠিকানা, আধার কার্ড, প্যান কার্ডের বিবরণ দেওয়ার কথা বলবে। বিশদটি পূরণ করার পরে আপনাকে এটির প্রিন্ট আউট নিয়ে ব্যাঙ্কের শাখায় জমা দিয়ে দিতে হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।