অসম রাইফেলসে (Assam Rifles) নিয়োগ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুই বিভাগের পদে।

23rd October 2023 11:03 am Country News
অসম রাইফেলসে (Assam Rifles) নিয়োগ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুই বিভাগের পদে।


অসম রাইফেলসে (Assam Rifles) নিয়োগ করা হবে গ্রুপ বি (Group B) এবং গ্রুপ সি (Group C) এই দুই বিভাগের পদে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা (শর্তাবলী অনুসারে) অসম রাইফেলসের অফিশিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in এখানে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ১৬১টি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে অসম রাইফেলস। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। শোনা যাচ্ছে, Assam Rifles Technical and Tradesman Recruitment Rally 2024 শুরু হতে চলেছে ১৮ ডিসেম্বর, ২০২৩ থেকে। 

 

যাঁরা অসম রাইফেলসের এই নিয়োগের জন্য আবেদন জমা দেবেন তাঁদের নির্বাচন প্রক্রিয়া একাধিক স্তরের মধ্যে দিয়ে চলবে। PET, skill test- এর পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষা এবং বিস্তারিত মেডিক্যাল এক্সামিনেশন। প্রাথমিক স্তরে যাঁরা ডকুমেন্ট ভেরিফেকশনের পর্যায়ে পাশ করবেন তাঁদের সকলের জন্য PET পরীক্ষার ব্যবস্থা করা হবে। PET/PST এই দুই ধরনের পরীক্ষা হয়ে গেলে ট্রেড টেস্ট নেওয়ার আয়োজন করা হবে। লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সাধারণ এবং আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে নূন্যতম পাশ মার্কস যথাক্রমে ৩৫ শতাংশ এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং ওবিসি- দের জন্য নূন্যতম পাশ মার্কস ৩৩ শতাংশ। যেসমস্ত প্রার্থীদের শর্টলিস্ট করা হবে তাদের মেডিক্যাল পরীক্ষা বসতে হবে।

গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ২০০ টাকা এবং গ্রুপ সি- এর ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। স্টেট ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে অসম রাইফেলসের অফিশিয়াল ওয়েবসাইটে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।