শেয়ার বাজারে পতন অব্যাহত, তবে পঞ্চমীতে লাভ করল কারা?

20th October 2023 10:26 am Country News
শেয়ার বাজারে পতন অব্যাহত,  তবে পঞ্চমীতে লাভ করল কারা?


পঞ্চমীতে ভাল শুরু করেও ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। বৃহস্পতিবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮৬৯.৬৫ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৩৪৩.৫০ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ২৪৭.৭৮ পয়েন্ট নেমে ৬৫,৬২৯.২৪ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৪৬.৪০ পয়েন্ট বেড়ে ১৯,৬২৪.৭০ পয়েন্টে থামল নিফটি।

 

সেক্টরগুলির তালিকায় লক্ষ্মীবারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (বিএসই) সর্বাধিক লাভ করেছে অটো, স্মলক্যাপ ১০০, স্মলক্যাপ ২৫০। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এই তালিকায় রয়েছে অটো, কনজ়িউমার ডুরেব্‌লস। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মেটাল, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস। এনএসইতে ক্ষতির তালিকায় সবার উপরে মেটাল, এই সেক্টরের ক্ষতির পরিমাণ ০.৮৮ শতাংশ।

 

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের চতুর্থ দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে নেসলে ইন্ডিয়া, আলট্রাটেক সিমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বজাজ ফিনসার্ভ, এলটি। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ অটো, এলটিআই মাইন্ডট্রি, নেসলে ইন্ডিয়া, হিরো মোটোকর্প। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে উইপ্রো, টেক মহিন্দ্রা, এনটিপিসি, সান ফার্মা, জেএসডব্লিউ স্টিল।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।