আদানি পরিচালিত জোড়া বিমানবন্দর নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের, কংগ্রেস বলছে ‘আইওয়াশ’

15th October 2023 12:33 pm Country News
আদানি পরিচালিত জোড়া বিমানবন্দর নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের, কংগ্রেস বলছে ‘আইওয়াশ’


আদানি গোষ্ঠী এবং সেই সূত্রে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ জারি রাখল বিরোধী কংগ্রেস। শুক্রবার আদানি গোষ্ঠীর কয়লা আমদানি নিয়ে সংবাদমাধ্যমের খবরের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিল তারা। শনিবার তাদের নিশানায় মুম্বইয়ে আদানি এন্টারপ্রাইজ়েস পরিচালিত দু’টি বিমানবন্দরের অ্যাকাউন্ট নিয়ে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দেওয়া তদন্তের নির্দেশ। বিরোধী দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, এই তদন্ত আসলে ‘ধোঁকা দেওয়ার চেষ্টা’ (আইওয়াশ)। যার পরিণতি হবে মোদী আমলে আদানিদের বিরুদ্ধে শুরু করা অন্যান্য তদন্তের মতোই।

 

গত জানুয়ারিতে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার দরে কারচুপির অভিযোগ এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। তার পর থেকেই টানা গৌতম আদানির গোষ্ঠী এবং সেই সূত্রে মোদী সরকারকে তোপ দাগছেন বিরোধীরা। অভিযোগ করছেন, আদানিদের বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে কেন্দ্র। শুক্রবার কংগ্রেস বলেছিল, দেশের মানুষের টাকা লুঠ হয়েছে আদানি গোষ্ঠী কয়লা আমদানির খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোয়। নিজেদের আমদানির খরচ প্রায় ৫০% বাড়িয়ে দেখিয়েছে তারা।

 

আর শনিবার রমেশের অভিযোগ, প্রায় প্রতিদিনই আদানি গোষ্ঠীর নানা কেলেঙ্কারি সামনে আসছে। তা থেকে নজর ঘোরাতে মাঠে নেমেছে মোদী সরকার। তারা প্রমাণের চেষ্টা করছে যে আদানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই এই তদন্ত। যা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের শিল্প গোষ্ঠীকে বাঁচানো এবং মানুষকে ঠকানোর চেষ্টা। নীতি আয়োগ এবং আর্থিক বিষয়ক দফতরের বিরোধিতা সত্ত্বেও কী করে আদানিদের ওই বিমানবন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

কংগ্রেস নেতার কথায়, ‘‘আদানি গোষ্ঠীকে বিমানবন্দর বিক্রি করতে না চাওয়ায় যে ভাবে ইডি এবং সিবিআই মুম্বই বিমানবন্দরের পূর্বতন মালিকের অফিস ও বাড়িতে হানা দিয়েছিল, তার তদন্ত কবে হবে? কী ভাবে আদানিরা ভারতে দ্বিতীয় বৃহত্তম বিমাবন্দরের দখল নেওয়ার পরে তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তা-ই খতিয়ে দেখা কবে হবে? ...মোদী আমলে আদানিদের বিরুদ্ধে শুরু হওয়া সমস্ত তদন্তের মতোই পরিণতি হবে এই নতুন তদন্তেরও। যার কোনও ফলই হবে না।’’ যে কারণে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ফের যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবিও করেছেন তিনি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।