দিদির পর এ বার মোদী! প্রধানমন্ত্রীর কবিতা নিয়ে বলিউডের গান, ভানুশালী গাইলেন নবরাত্রির ‘গর্ব’

14th October 2023 8:32 pm Country News
দিদির পর এ বার মোদী! প্রধানমন্ত্রীর কবিতা নিয়ে বলিউডের গান, ভানুশালী গাইলেন নবরাত্রির ‘গর্ব’


কবিতা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লেখা এ বার জায়গা করে নিল বলিউডে। তৈরি হল মিউজ়িক ভিডিয়ো। সামনেই নবরাত্রি। সেই উপলক্ষে মোদীর কবিতা মুক্তি পেল গায়িকা ধ্বনি ভানুশালীর কণ্ঠে— ‘গর্ব’। নবরাত্রিতে মায়ের ‘আরাধনা’à§Ÿ যে সঙ্গীত পরিবেশিত হয়, তাকেই গুজরাতিতে ‘গর্ব’ বলা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ দিন পর তিনি আবার লেখালিখি শুরু করেছেন। খুব শীঘ্রই সে সব প্রকাশ্যে আনবেন তিনি। মোদীর কবিতায় সুর বসানো গান প্রকাশ্যে আসতেই অনেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন। তৃণমূলের অনেকের বক্তব্য, ‘দিদি’র পরে এ বার মোদীও!

 

সামনেই নবরাত্রি, তার আগে মুক্তি পেয়েছে ধ্বনির গান ‘গর্ব’। সেই গানেরই একটি ছোট্ট অংশ নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে পোস্ট করে গায়িকা ধ্বনিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কারণ ধ্বনির ওই মিউজ়িক ভিডিয়োর গীতিকার মোদী। তাঁর লেখায় সুর করছেন তানিশ্‌ক বাগচী। গায়িকা ধ্বনির প্রশংসা করে মোদী লিখেছেন, ‘‘ধ্বনি ও তানিশ্‌ক, আপনাদের গোটা টিমকে শুভ কামনা গর্বের এই নতুন ভার্সনের জন্য। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণ ভাবে আপনারা উপস্থাপন করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি, কিন্তু গত কয়েক দিনে আমি নতুন একটা গর্ব লিখেছি। নবরাত্রির সময় সকলের সঙ্গে ভাগ করে নেব।’’

 

স্বয়ং প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত ‘দিলবর’খ্যাত ধ্বনি। এক্সে তিনি লেখেন, ‘‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, আপনার লেখা এই গর্ব গানটি তানিশ্‌ক ও আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন ধরনের তালে গানটা বানাতে চেয়েছিলাম। নতুন ধরনের ফ্লেভার থাকবে যেখানে।’’





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।