ধরাশায়ী পাঁচ বারের বিশ্বজয়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধ ডজন ক্যাচ ফস্কে ম্যাচ হারল অস্ট্রেলিয়া

12th October 2023 11:14 pm Sport
ধরাশায়ী পাঁচ বারের বিশ্বজয়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধ ডজন ক্যাচ ফস্কে ম্যাচ হারল অস্ট্রেলিয়া

ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই দল শেষ ১৭৭ রানে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সব সময়ই লড়াকু রূপ দেখা যায়। কিন্তু এ বারটা ব্যতিক্রম। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ভারতকে সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচেও ধরাশায়ী তারা। ১৩৪ রানে হার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেকটা ফুটবলে জার্মানির মতো। দু’টি দলই শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মধ্যে সেই ঝাঁঝ দেখা যায়নি। চেন্নাইয়ে তবুও স্পিন সামলাতে না পেরে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল। ভারতের প্রথম তিন উইকেট তুলে নিয়ে একটা চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দলকে ম্যাচ জিতিয়ে দেন।

কিন্তু বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুতে অস্ট্রেলিয়ার বোলারেরা ব্যর্থ হন। ওপেনিং জুটিতেই ১০৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। ধারাবাহিক ভাবে প্রথম চার উইকেটে রান করেন কুইন্টন ডি’ককের। তিনি নিজে ১০৯ রান করেন। ৫৬ রান করেন এডেন মার্করাম। এক সময় মনে হচ্ছিল ৩৫০ রান করে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা। মাঝের ওভারে পর পর উইকেট হারিয়ে সেটা পারেনি তারা। যদিও শেষ বেলায় মার্কো জানসেন ২২ বলে ২৬ রান করে দলকে ৩১১ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার এই রান তোলার পিছনে যদিও অস্ট্রেলিয়ারও হাত রয়েছে। পাড়ার ক্রিকেটে যে সব ক্যাচ ফেললে পরের দিন খেলতে নেওয়া হবে কি না সন্দেহ, সেই ধরনের ক্যাচ ফেললেন মিচেল স্টার্কেরা।

প্রথম পাতা

কলকাতা

পশ্চিমবঙ্গ

দেশ

বিদেশ

সম্পাদকের পাতা

খেলা

বিনোদন

জীবন + ধারা

ভিডিয়ো

আনন্দ উৎসব

Anandabazar

Sports

Cricket

South Africa beat Australia in ICC World Cup 2023 dgtl

ICC ODI World Cup 2023

ধরাশায়ী পাঁচ বারের বিশ্বজয়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধ ডজন ক্যাচ ফস্কে ম্যাচ হারল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সব সময়ই লড়াকু রূপ দেখা যায়। কিন্তু এ বারটা ব্যতিক্রম। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ভারতকে সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচেও ধরাশায়ী তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২১:৩৩

Share:

Save:

Australia

বাইরে থেকে দলের হার দেখছেন ক্যামেরন গ্রিনেরা। ছবি: রয়টার্স।

ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই দল শেষ ১৭৭ রানে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সব সময়ই লড়াকু রূপ দেখা যায়। কিন্তু এ বারটা ব্যতিক্রম। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ভারতকে সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। এ বার লখনউয়ের ব্যাটিং সহায়ক পিচেও ধরাশায়ী তারা। ১৩৪ রানে হার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement

ক্রিকেটে অস্ট্রেলিয়া অনেকটা ফুটবলে জার্মানির মতো। দু’টি দলই শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মধ্যে সেই ঝাঁঝ দেখা যায়নি। চেন্নাইয়ে তবুও স্পিন সামলাতে না পেরে ১৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল। ভারতের প্রথম তিন উইকেট তুলে নিয়ে একটা চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দলকে ম্যাচ জিতিয়ে দেন।

কিন্তু বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুতে অস্ট্রেলিয়ার বোলারেরা ব্যর্থ হন। ওপেনিং জুটিতেই ১০৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। ধারাবাহিক ভাবে প্রথম চার উইকেটে রান করেন কুইন্টন ডি’ককের। তিনি নিজে ১০৯ রান করেন। ৫৬ রান করেন এডেন মার্করাম। এক সময় মনে হচ্ছিল ৩৫০ রান করে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা। মাঝের ওভারে পর পর উইকেট হারিয়ে সেটা পারেনি তারা। যদিও শেষ বেলায় মার্কো জানসেন ২২ বলে ২৬ রান করে দলকে ৩১১ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার এই রান তোলার পিছনে যদিও অস্ট্রেলিয়ারও হাত রয়েছে। পাড়ার ক্রিকেটে যে সব ক্যাচ ফেললে পরের দিন খেলতে নেওয়া হবে কি না সন্দেহ, সেই ধরনের ক্যাচ ফেললেন মিচেল স্টার্কেরা।

Advertisement

আরও পড়ুন:

test

শামির ভাগ্যে শিকে ছিঁড়বে? শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে কি সিরাজকে সরিয়ে জায়গা পাবেন বঙ্গ পেসার?

৩১২ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া যে ভেঙে পড়বে সেটা মনে করেননি অনেকেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ শুরু থেকেই চাপ বাড়িয়ে দিলেন। জানসেনের বলে আউট হন মিচেল মার্শ। মিড অফে বাভুমার হাতে ক্যাচ দিলেন তিনি। পরের ওভারেই লুঙ্গি এনগিডির বলে আউট হন ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথকে আউট করেন কাগিসো রাবাডা। এলবিডব্লিউ হন তিনি। এর পরেই একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৭০ রানের মধ্যে ৬ উইকেট চলে যায় তাদের। সেখান থেকে খেলা ধরেন মার্নাস লাবুশেন এবং মিচেল স্টার্ক। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। সেই জুটি ভাঙেন জানসেন। আউট করেন স্টার্ককে (২৭)। লাবুশেনকে (৪৬) আউট করেন মহারাজ।

এই ভাবে অস্ট্রেলিয়াকে হারতে অনেক বছর দেখেনি ক্রিকেট বিশ্ব। ভারত খেলতে আসার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে হেরে গিয়েছিল তারা। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধেও হেরে যায় তারা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাদ দিয়েই প্রথম দু'টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। বিশ্বকাপেও এখনও পর্যন্ত জয় অধরা অস্ট্রেলিয়ার।

Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।