মাধুরী দীক্ষিতের মতো বয়স ধরে রাখতে মেনে চলুন এই ডায়েট চার্ট

5th July 2024 7:03 pm Country News
মাধুরী দীক্ষিতের মতো বয়স ধরে রাখতে মেনে চলুন এই ডায়েট চার্ট


মাধুরী দীক্ষিতকে দেখলে তাঁর বয়স কোনওভাবেই আন্দাজ করা যায় না। আজও তাঁর সৌন্দর্য একেবারেই সেই শুরুর দিনগুলির মতো। বয়স যেন তাঁর কাছে এসে থমকে গিয়েছে। সৌন্দর্য যেন তাঁর হাতের মুঠোয়। তবে তার সৌন্দর্যের রহস্য মাধুরী লুকিয়ে রাখেননি। বরং ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে। চলুন তবে জেনে নেওয়া যাক মাধুরী দীক্ষিত নেনের দেয়া ওজন কমিয়ে বয়স ধরে রাখার বিশেষ টিপসগুলো-১) প্রত্যেকদিন ব্যায়াম করার কথা বারবার সব অভিনেত্রী ও মডেলরাই বলে থাকেন। কিন্তু আসলে একঘেয়ে ব্যায়াম করতে অনেকেরই ভাল লাগে না। এরই উপায় হিসাবে মাধুরী ওয়ার্কআউট হিসেবে বেছে নিয়েছেন নাচকে। সকলেই মোটামুটি মাধুরীর নৃত্য পারদর্শিতার কথা জানেন। মাধুরী একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। কত্থকে বহুদিন তালিম নিয়েছেন তিনি। নিয়মিত নাচ করার মাধ্যমেই ওজন নিয়ন্ত্রণে রাখেন মাধুরী এবং এটাই তার ব্যায়াম। এতে আরও একটা লাভ হয় বলে মনে করেন মাধুরী, আর সেটা হল নাচ তার প্যাশন, নিয়মিত অনুশীলন তাঁর দক্ষতাকে ধরে রাখতে সাহায্য করে।

২) অর্গ্যানিক এবং তাজা শাক-সবজি মাধুরীর প্রিয় খাদ্য। তাজা শাক-সবজি নিয়মিত বাড়িতে রান্না করে খাওয়া হলে খাদ্যের পুষ্টিগুণ শরীরে সম্পূর্ণভাবে গ্রহণ হয় বলেই মাধুরী মনে করেন। এই কারণেই বোধহয় মাধুরীর চেহারায় আজও সতেজভাব। তবে শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে না, খেতে হবে রোজ ঘড়ি ধরে। কোন মিল স্কিপ করা যাবে না অর্থাৎ ব্রেকফাস্ট বা লাঞ্চ বা সন্ধ্যার জলখাবার-এর কোনটাই না খেলে বিপদ। ওজন তো কমবে না উপরন্তু অনিয়মিত খাদ্যাভ্যাস ওজন বাড়িয়ে দেবে। এতে কাজ করার ক্ষমতা বা শক্তি কমে যাবে, হারিয়ে যাবে মনের উদ্দীপনা। ঠিক সময়ে যদি খাবার না খান তাহলে জাঙ্ক ফুড খাবার প্রবণতা বেড়েই যাবে। কাজের চাপের অজুহাতে চা-কফি, রাস্তার খাবার, কোলা এসব খেয়ে ফেলবেন না।

৩) আমাদের মেটাবলিজমের হার নির্ভর করে সময়মতো খাবার খাওয়া ওপরে। তাই, অনিয়ম করলে চেহারা ভাঙবে, দেখা দেবে হরমোন জনিত অসুখ। এসব এড়াতে দিনে বার বার ছোট, ছোট মিল খেতে বলছেন মাধুরী। শাক-সবজি ছাড়াও রোজ গ্রিল ফিস খান মাধুরী। মাছে থাকে উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা স্বাস্থ্য রক্ষা করে এবং চামড়ার উজ্জ্বলতা বজায় রাখে। বয়স বাড়লে মেয়েদের পেশী ক্ষয় বাড়ে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।