১০২২৫ কনস্টেবল নিয়োগ করছে রাজ্য পুলিশ জারি বিজ্ঞপ্তি ভোটের আগে বিরাট ঘোষণা

13th March 2024 4:00 pm Country News
১০২২৫ কনস্টেবল নিয়োগ করছে রাজ্য পুলিশ জারি বিজ্ঞপ্তি  ভোটের আগে বিরাট ঘোষণা


রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ১০২২৫ কনস্টেবল নিয়োগ করা হবে যার মধ্যে পুরুষ ৭২২৮, মহিলা ৩০২৭ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যের সম্পর্কে- কারা করতে পারবেন আবেদন?পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে কোনও স্কুল থেকে মাধ্যমিক বা স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ জানুয়ারি, ২০২৪-এর নিরিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন কনস্টেবল পদের জন্য।সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ঊর্ধ্বসীমায় প্রযোজ্যমতো ছাড় পাবেন। সঙ্গে নির্ধারিত শারীরিক মাপ ও দৈহিক সক্ষমতার অধিকারী হওয়ার পাশাপাশি প্রার্থীর বাংলা ভাষায় দখল থাকা প্রয়োজন (দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী অধিবাসী বাদে)। আগের মতোই শূন্যপদের মধ্যে সিভিক ভলান্টিয়ার (সিভি), ভিলেজ পুলিশ ভলান্টিয়ার (ভিপিভি), হোমগার্ড, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের সদস্যদের জন্যও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

শুরুতেই হবে লিখিত পরীক্ষা প্রিলিমিনারি রিট্ন টেস্ট। ১ ঘণ্টা মেয়াদের মাল্টিপল চয়েস ধাঁচের ও ১০০ পূর্ণমানের প্রশ্নপত্রে পরীক্ষা। বিষয় বিভাজন- জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫), ইংলিশ (১০), মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (২৫), রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (২৫)। এতে পাশ করলে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) বা দৈহিক মাপজোকের পরীক্ষায়। এর পরেই হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) বা দৈহিক সক্ষমতার পরীক্ষা। এখানে মূলত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব (পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটের কমে ১৬০০ মিটার, মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটের কমে ৮০০ মিটার ইত্যাদি) দৌড়তে হবে। শেষে থাকবে ১৫ নম্বরের ইন্টারভিউ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।