টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিল নতুন সিরিয়াল, পুরনোরা কে কোথায়?

2nd February 2024 6:08 pm Country News
টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিল নতুন সিরিয়াল, পুরনোরা কে কোথায়?


বৃহস্পতিবার সিরিয়াল পাড়ায় টেনশনে থাকেন নির্মাতা থেকে শুরু করে অভিনেতারা। কারণ, প্রকাশ্যে আসে সারা সপ্তাহের টিআরপি তালিকা। গত কয়েক সপ্তাহে তালিকায় বেশ কিছু রদবদল চোখে পড়েছে। কিন্তু জ্যাস সান্যাল এবং সয়ম্ভু মুখোপাধ্যায়ের গল্প এখনও দর্শকের আগ্রহ ধরে রেখেছে। বছরের প্রথম মাসের শেষে চলতি সপ্তাহে জি বাংলার ‘জগদ্ধাত্রী’র অবস্থান তালিকার শীর্ষে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.৭। সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে একই চ্যানেলের সিরিয়াল ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প পকেটে পুরেছে ৮.১ নম্বর।

বিগত কয়েক সপ্তাহে দর্শকদের চমকে দিয়ে টিআরপি তালিকায় উপরের দিকে উঠে এসেছে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। গত সপ্তাহে তারা ছিল তৃতীয় স্থানে। কিন্তু চলতি সপ্তাহে ‘ফুলকি’র সঙ্গেই তারা যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। অন্য দিকে ‘নিমফুলের মধু’ রয়েছে তৃতীয় স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৭.৮।

 

‘অনুরাগের ছোঁয়া’র নম্বর কিন্তু ধীরে ধীরে কমছে। দর্শক এই সিরিয়াল থেকে মুখ ফেরাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূর্য-দীপার গল্প পেয়েছে প্রাপ্তি ৭.২। এ সপ্তাহে অন্যতম চমক হাজির করেছে ‘কথা’। অল্প সময়ের মধ্যেই এই সিরিয়াল দর্শকদের নজর কেড়েছে। চলতি সপ্তাহে কথা এবং অগ্নিভর গল্প পঞ্চম স্থান দখল করছে। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। বাকিরা কে কোথায়? রইল চার্টে—





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।