নতুন বছরে কমল রান্নার গ্যাসের দাম এখন কততে পাবেন সিলিন্ডার ?

1st January 2024 10:14 pm Country News
 নতুন বছরে কমল রান্নার গ্যাসের দাম এখন কততে পাবেন সিলিন্ডার ?


বছরের শুরুতেই এল সুখবর,ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Price)। সরকারি তেল ও গ্যাস কোম্পানিগুলো (Oil Company) নতুন বছরের প্রথম দিনেই দেশবাসীকে এই উপহার দিয়েছে (New year Gift)।কোন গ্যাসের সিলিন্ডারে সুরাহা১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আংশিক কমিয়েছে তেল কোম্পানিগুলো।নতুন বছরের প্রথম দিনে সিলিন্ডার প্রতি ১.৫০ টাকা কমিয়েছে কোম্পানিগুলো। নতুন দাম আজ থেকে অর্থাত্‍ 2024 সালের প্রথম দিন থেকে প্রযোজ্য হবে। তবে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন ।একই সঙ্গে OMC অর্থাত্‍ তেল বিপণন সংস্থাগুলিও বিমান জ্বালানির দাম কমিয়েছে। এই দাম প্রতি কিলো লিটারে প্রায় 4162.50 টাকা কমানো হয়েছে। টানা তৃতীয়বার এই দাম কমানোয় বিমান ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে। আজ থেকে নতুন দর কার্যকর হবে।দেশের কোন শহরে কত দাম। এই দাম কমানোর পরে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 1,755.50 টাকা হয়েছে। আগে এটি 1,757 টাকায় পাওয়া যেত। দিল্লিতে দাম কমেছে দেড় টাকা। সর্বাধিক 4.50 টাকার কমেছে চেন্নাইয়ে। এখন চেন্নাইয়ে 19 কেজি সিলিন্ডার 1,924.50 টাকায় পাওয়া যাবে। মুম্বইতে দাম 1.50 টাকা কমে 1,708.50 টাকা হয়েছে। যেখানে কলকাতায় দাম ৫০ পয়সা বেড়েছে এবং সর্বশেষ দাম হয়েছে 1,869 টাকা। এক মাসে দ্বিতীয়বার কমল দাম। এর আগে ২২ ডিসেম্বরও তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল। তারপর 19 কেজি সিলিন্ডারের দাম 30.50 টাকা কমানো হয়েছিল। এর আগে, ১ ডিসেম্বর থেকেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। সরকারি তেল কোম্পানিগুলি পাক্ষিক ভিত্তিতে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে।তবে হতাশ হয়েছেন এঁরা।  যদিও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার অর্থাত্‍ 14 কেজি সিলিন্ডারের গ্রাহকরা হতাশ হয়েছেন। কয়েক মাস ধরে গার্হস্থ সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর মধ্যে সর্বশেষ পরিবর্তন হয়েছিল 30 অগাস্ট। যার অর্থ 14 কেজি সিলিন্ডারের দাম 4 মাস ধরে স্থিতিশীল রয়েছে। বর্তমানে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার দিল্লিতে 903 টাকায় পাওয়া ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।